শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক সুজন       ● ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি      ● আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে : রাশেদ খাঁন      ● জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে রোববার      ● আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু      ● মা হলেন মৌসুমী হামিদ      ● মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা      ● দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা      ● যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়      ● সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস      ● বিশ্ববাজারে এক ধাক্কায় ৩ শতাংশ কমে গেল স্বর্ণের দাম      ● রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি      
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক সুজন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে আগামী তিন বছরের (২০২৬-২০২৯) জন্য দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক এবং বাংলানিউজ ও স্বদেশে প্রতিদিনের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচনা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।

​এবারের নির্বাচনে ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদের বিপরীতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্য থেকে ১ জন সাধারণ সম্পাদক ও ৩ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

​ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে মতিউর রহমান (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম মিহির (একাত্তর টেলিভিশন) ও এস এম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন (এটিএন বাংলা) এবং যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান রাসেল (বাংলানিউজ ও স্বদেশে প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

​এছাড়া সহ-সম্পাদক পদে রাম-প্রসাদ সরকার দিপু (দৈনিক সংবাদ) ও আরফিন আহমেদ আপেল (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক পদে সোহেল হোসেন (দৈনিক আগামীর সময়), কোষাধ্যক্ষ পদে রানা পারভেজ (বাংলা টেলিভিশন) এবং সমাজসেবা সম্পাদক পদে আফ্রিদি আহাম্মেদ (আরটিভি) নির্বাচিত হয়েছেন। 

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন,রিপন আনসারী (গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিন), জাহাঙ্গীর আলম (দৈনিক সমকাল, সাটুরিয়া উপজেলা প্রতিনিধি) এবং আবুল বাসার আব্বাসী (দৈনিক বাংলাদেশ সময়)।

​নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু এবং নির্বাচন কমিশনার হিসেবে”তারুণ্যের কথা” পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন দায়িত্ব পালন করেন।

​এর আগে,ত্রিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। 

সমিতির বিদায়ী সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসস)কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, অর্থ বিষয়ক সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব,কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।

​নির্বাচন শেষে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান রাসেল বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সবাইকে সঙ্গে নিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতে চাই। সাধারণ মানুষের কথা,জেলার উন্নয়ন ও সম্ভাবনার পাশাপাশি সমাজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ লেখনী তুলে ধরতে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সংগঠনটিকে একটি আদর্শ অবস্থানে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব।

​নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন,নতুন নেতৃত্ব ও সাধারণ সদস্যদের সঙ্গে নিয়ে মানিকগঞ্জ জেলা শাখাকে একটি মডেল সমিতি হিসেবে গড়ে তুলতে চাই। সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

​নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন,আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী করা হবে। আমাদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষার পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নেও সংগঠনটি কাজ করে যাবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close