শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সৌদি ফেরত যাত্রীর শরীরে ১১ কোটি টাকার স্বর্ণ!      ● শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া      ● পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’      ● মীরসরাইয়ে বাসে তল্লাশি, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২      ● মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক সুজন       ● ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি      ● আ.লীগ এই ডিসেম্বরে চিরবিদায় নেবে : রাশেদ খাঁন      ● জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে রোববার      ● আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু      ● মা হলেন মৌসুমী হামিদ      ● মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা      ● দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা      
সৌদি রুটে স্বর্ণ চোরাকারবারি
সৌদি ফেরত যাত্রীর শরীরে ১১ কোটি টাকার স্বর্ণ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ১০:৫২ PM

নিয়মিত সৌদি আরবে যাতায়াত। ফেরার পথে শরীরের সঙ্গে লুকিয়ে আনতেন স্বর্ণের চালান। ছিল অভিনব কৌশলও। স্বর্ণ গলিয়ে বানানো হতো পেস্ট। দেশের বিমানবন্দরে অবস্থান করতেন চক্রের অন্য সদস্যরা। এসব স্বর্ণ পাচার হতো সারাদেশে।  এবার ৬৪৩ ভরি স্বর্ণসহ এই সিন্ডিকেটের তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। পুলিশ বলছে,  পুরো চক্রের নেটওয়ার্ক খতিয়ে দেখছেন তারা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জ সদরের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়ার মো. শাওন (৩৯)।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ক্যানোপির আউটগেট এলাকায় অবস্থান নেয় এপিবিএন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে সৌরভকে তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম বা ৬৪৩ ভরি, যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএন জানায়, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করতেন। সেখান থেকে কৌশলে স্বর্ণ এনে জুয়েল, শাওন ও অজ্ঞাতনামা সহযোগীদের মাধ্যমে পাচার করতেন তিনি। তদন্তকারীদের ধারণা, এটি একটি সংঘবদ্ধ চক্র এবং বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালানে তারা দীর্ঘদিন ধরে সক্রিয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের গোয়েন্দা তথ্য পেয়ে নজরদারি বাড়ানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় এই অভিযান সফল হয়। চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ এনে নিজ হেফাজতে রাখার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close