প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:১৩ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৭:১৭ PM

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচনের পর যে নতুন সরকার গঠিত হবে, তাদের জন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের যানবাহন ও আবাসনের প্রস্তুতি আগেভাগেই শুরু করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৭ আগস্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন।
এছাড়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানীতে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য উপযুক্ত আবাসন নির্ধারণে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে একটি উচ্চপর্যায়ের কমিটি ইতোমধ্যে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করে গত ২০ জুলাই একটি প্রতিবেদন জমা দিয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “নির্বাচন হতে আর মাত্র ছয় মাস বাকি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যাতে যানবাহন ও আবাসন সংক্রান্ত কোনো জটিলতা না হয়, সে জন্য আগাম এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি একটি রুটিন প্রশাসনিক কার্যক্রম, যাতে সরকারের কার্যক্রম শুরুতেই কোনো বাধা সৃষ্টি না হয়।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ