শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
সাইকেল র‍্যালির মাধ্যমে শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১১:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে সাইকেল র‍্যালির মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে র‍্যালিটি ফতেহ গণভবনের উদ্দেশে যাত্রা করে। এতে শিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, “আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সেই উপলক্ষ্যেই আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনও আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের এই কর্মসূচিতে থাকছে জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী, জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, গান, কবিতা, নাটক ও মাইম, প্ল্যানচেট বিতর্ক ও আলোচনা সভা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিবির   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close