সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
পুত্র-কন্যাসহ রাঙ্গার দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৯:০০ AM আপডেট: ০৫.০৮.২০২৫ ১১:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী এবং রংপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাফাত রহমান জিতু, মেয়ে মালিহা তাসনিম জুঁই এবং পুত্রবধূ শাকিলা খানম কাকনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

গতকাল সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

এদিন সংস্থার পক্ষে সহকারী পরিচালক মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

আবেদনে বলা হয়, মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে ভিন্ন কোনো উৎস হতে বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান রাঙ্গা ও তার পরিবারের সদস্যদের নামে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ রয়েছে। মশিউর রহমান রাঙ্গা এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার জন্য তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে যেনে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাঙ্গা   দেশত্যাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close