শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      ● হামের টিকা নিয়ে বিগত সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী      ● জ্বালানির দাম বাড়ায় শেয়ারবাজারে নতুন উদ্বেগ      ● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      ● সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কে আসিফ খান      ● মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, মামলা তদন্তে পুলিশ      
‘রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত’
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১০:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত রাশিয়া থেকে তেল কিনে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে—এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক শীর্ষ সহযোগী। 

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই মন্তব্যটিকে ট্রাম্প প্রশাসনের ভারতবিষয়ক অন্যতম কঠোর অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়া থেকে তেল কেনা, মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ এবং অভিবাসন ব্যবস্থায় “প্রতারণা”— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের বিরুদ্ধে এই তিনটি অভিযোগ তুলেছে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এসব মন্তব্য করেছেন এমন এক সময় যখন রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধে নয়াদিল্লির ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসে ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার রবিবার ফক্স নিউজের “সানডে মার্নিং ফিউচারস” অনুষ্ঠানে বলেন, “ট্রাম্প যা বলেছেন তা স্পষ্ট— রাশিয়া থেকে তেল কিনে (ইউক্রেনের) এই যুদ্ধকে অর্থায়ন করা ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয়... মানুষ জানতে পেরে বিস্মিত হবে যে রাশিয়া থেকে তেল কেনার দিক দিয়ে ভারত এখন চীনের সঙ্গে সমানে সমান। এটা একটা অবিশ্বাস্য তথ্য।”

মিলারের এই মন্তব্যকে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিষয়ে অন্যতম কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে। তবে তিনি দাবি করেন, “ট্রাম্প সবসময়ই ভারতের সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দারুণ সম্পর্ক রাখতে চেয়েছেন এবং রেখে এসেছেন।”

তবে মিলার আরও বলেন, “কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে... রাশিয়ার এই যুদ্ধ চালিয়ে যেতে কীভাবে অর্থ পাচ্ছে, তা মোকাবিলায় কূটনৈতিক, আর্থিক এবং অন্যান্য সব পথ খোলা রয়েছে ট্রাম্পের সামনে, যাতে করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।”

এর আগে গত শনিবার ভারত সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের হুমকির পরও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে। 

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেল কেনা পুরোপুরি একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এবং সরকারি বা বেসরকারি কোনো রিফাইনারিকেই তেল কেনার বিষয়ে নির্দিষ্ট কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

মূলত ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে নয়াদিল্লির বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন।

এনডিটিভির দাবি, ইউক্রেনে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে ভারতকে এখন অন্যতম লক্ষ্য হিসেবে নিচ্ছেন ট্রাম্প। 

গত সপ্তাহে তিনি ভারতকে তুলাধোনা করে বলেন, “ওরা ব্রিকস জোটে ঢুকে গেছে, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, এখন তারা চাইলে একসঙ্গে নিজেদের মরতে বসা অর্থনীতি নিয়ে ডুবে যাক।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close