শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      
জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম

ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। সরকারের এই সিদ্ধান্তের ফলে মৌসুমি শ্রমিক সংকট নিয়ে দেশটির কৃষকদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ অনেকটাই কমেছে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হওয়ার কথা। প্রতি বছর এ সময়ে কৃষিকাজে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়।

তবে সম্প্রতি সামগ্রিক অভিবাসীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর দেশটিতে ভিসা প্রক্রিয়া ধীর হয়ে যায়। আগে যেখানে কয়েক দিনের মধ্যে ভিসা পাওয়া যেত, সেখানে অনেক ক্ষেত্রে আবেদন নিষ্পত্তিতে কয়েক মাস সময় লাগছিল। এতে আসন্ন ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এই পরিস্থিতিতে কৃষি খাতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে বিদেশি শ্রমিকদের ভিসার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য অনুরোধ করতে পারবে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। তাদের মতে, নতুন ব্যবস্থার ফলে ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিক পাওয়া সহজ হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে।

সরকারের অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির মধ্যেও এই বিশেষ ব্যবস্থা কৃষি খাতের সম্ভাব্য শ্রমিক সংকট ও ফসল সংগ্রহে বড় ধরনের ক্ষতি এড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া   কৃষি ভিসা   কৃষি শ্রমিক   বিদেশি শ্রমিক   মৌসুমি শ্রমিক   ভিসা   অস্ট্রেলিয়া ভিসা   কৃষি খাত   ফসল কাটার মৌসুম   শ্রমিক সংকট   অভিবাসন   অস্ট্রেলিয়া সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close