মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● টিকাকেন্দ্র ভাঙচুরে সরকার বিব্রত, ব্যবস্থা তদন্তের ভিত্তিতে      ● দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● কেন্দুয়ায় একই দিনে তিন কর্মসূচিতে এমপি হিলালী      ● ট্রাকচাপায় নিহত ভ্যানচালক      ● আ.লীগের আর রাজনীতি করার অধিকার নেই      ● বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান      ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার      ● আধুনিক প্রযুক্তিতে গবেষণা-উদ্ভাবনে জোর রাষ্ট্রপতির      ● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      
আশুলিয়ায় ৮ অটোরিকশাসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:২৯ পিএম

আশুলিয়ায় অটোরিকশা চুরির ঘটনায় চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া ৮টি অটোরিকশা উদ্ধার করা হয়।

শনিবার (০২ আগস্ট) সন্ধ্যার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। 

এর আগে শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গী ও রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আল আমিন (৪৩) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর ক্ষেতাচোড়া খালের পাড় এলাকার মৃত রুহুল খানের ছেলে এবং নাহিদ হোসেন (২৭) লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব ডাউয়াবাড়ী এলাকার শফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের সদস্য নাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ পূর্ব তাড়াইল এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের অন্যতম হোতা আল আমিনকে রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭টি অটোরিকশা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, শনিবার সকালে ৭দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   গ্রেপ্তার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close