সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৫৮ পিএম
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানী পিসি রায় ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানী পিসি রায় ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী।

খুলনার পাইকগাছায় বিশ্বখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। 

আজ শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় রাড়ুলী ইউনিয়নে অবস্থিত বিজ্ঞানীর নিজ বাড়িতে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আক্তার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং পরিচালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, আই সিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাস সহ অনন্য কর্মকর্তাবৃন্দ। এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, এ্যাড এসকেন্দার, সেলিম রেজা লাকি, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, আব্দুল্লাহ আল মামুন ও এসকে মহিবুল্লাহ,রাড়ুলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম,ছাত্রনেতা সরজিত ঘোষ দেবেন প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষক,শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানী পিসি রায় ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। তিনি একাধারে রসায়নবিদ, শিল্পপতি, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ এবং সমবায় আন্দোলনের পথিকৃৎ। তার জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে অনুপ্রেরণার উৎস হিসেবে গড়ে তুলতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পাইকগাছা   আচার্য প্রফুল্ল চন্দ্র রায়   জন্মবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close