শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় মাদকবিরোধী অভিযানে পিতা-পুত্র আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৯:৫৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. করিম মিয়া (৫৫) ও তার ছেলে মো. আনোয়ার হোসেন (২৪) আটক করা হয়। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে পরিচিত।

ভালুকা মডেল থানার অভিযানিক দল অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে পিতা ও পুত্রকে আটক করা হয়।

এসময় করিম মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিম মিয়া ও তার ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   মাদকবিরোধী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close