বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ভারতের শিল্পপতি অনিল আম্বানির দেশত্যাগ ঠেকাতে ‘লুক আউট’ নোটিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য তার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে ভারতে।

জানা যায়, ইন্ডিয়ার সব বিমানবন্দর ও জাহাজঘাটায় ওই নোটিশ পাঠানো হয়, যাতে সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে চলে যেতে না পারেন।

রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে তিন হাজার কোটি রুপি দেনার অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা অনিলকে জেরা করতে চায়। গত মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল তাকে। না যাওয়ায় লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ৫ আগস্ট জেরার জন্য তাকে ফের ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে।

ইডির অভিযোগ, ঋণের অর্থের বিরাট এক অংশ ইয়েস ব্যাংকের প্রমোটারদের নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থায় চলে যায়। ২০০৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইয়েস ব্যাংকের ওই ঋণ মঞ্জুর হয়েছিল। ঋণ মঞ্জুরের ক্ষেত্রে সেই ব্যাংক বহু নিয়মও লঙ্ঘন করেছিল বলে অভিযোগ। ইডির মতে, সেই টাকা ছিল ঘুষেরই নামান্তর। অনিলের বিরুদ্ধে ইডির তদন্তের আওতায় রয়েছে বিদেশের বিভিন্ন ব্যাংকের নানা অ্যাকাউন্ট ও অঢেল সম্পত্তি।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) বক্তব্য অনুযায়ী, অনিলের বিভিন্ন সংস্থা বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক থেকে ৩১ হাজার ৫৮০ কোটি রুপি ঋণ নিয়েছে। ঋণের শর্ত ভেঙে ওই অর্থের এক বিরাট অংশ বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে। তার বিভিন্ন সংস্থার বিরুদ্ধে ১৭ হাজার কোটি রুপি প্রতারণার অভিযোগ রয়েছে। তার মধ্যে বেসরকারি ইয়েস ব্যাংকের কাছে ঋণ বাবদ তার দেনা তিন হাজার কোটি রুপি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভারত   শিল্পপতি   অনিল আম্বানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close