শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসলামে মানবাধিকার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন
মাওলানা মাহাদী হাসান (পলাশ)
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:৩১ পিএম

মানবাধিকার শব্দের অর্থ হলো, মানুষের জন্মগত এবং অবিচ্ছেদ্য অধিকার। যা জাতি, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বৈষম্য ছাড়াই সবার জন্য প্রযোজ্য। এটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য অপরিহার্য। ইসলাম ও মানবাধিকার একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইসলামে মানবাধিকারের ধারণা একটি মৌলিক বিষয়, যা মানুষের মর্যাদা, স্বাধীনতা এবং অধিকারের ওপর তাগিদ দেয়।

ইসলামে মানবাধিকার শুধু মুসলমানদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং সকল ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশার মানুষের অধিকারের ক্ষেত্রেও প্রযোজ্য। মহান আল্লাহ তাআ'লার প্রতিনিধি হলো মানুষ। মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার জন্যই আল্লাহ তাআ'লা পৃথিবীর বুকে অগণিত নবী-রাসুল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, শরিয়তের বিধান দিয়েছেন।

ইসলামে মানবাধিকারের ৫টি ভিত্তি রয়েছে, তা হলো:- মানুষের জীবন রক্ষা করা, সম্পদ রক্ষা করা, বংশ রক্ষা করা, জ্ঞান রক্ষা করা, ধর্ম রক্ষা করা।

প্রকৃতপক্ষে মানবতার সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠাই হলো ইসলামের মূল উদ্দেশ্য। মহানবী (সা.) এমন একটি সময় দুনিয়াতে আগমন করেন, যখন গোটা দুনিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত। আরবের অবস্থা ছিল ভয়াবহ। কোথাও কোনো আইন-কানুনের প্রথা ছিল না। সভ্যতা এবং শিষ্টাচার যেন অজানা কোনো শব্দ ছিল তাদের জন্য। অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, অন্যের অধিকার খর্ব করা, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা- তা ছিল আরবের নিত্য দিনের ঘটনা।

তিনি আবির্ভূত হওয়ার পর প্রত্যেক স্থানেই মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেন। যে মানুষগুলো মৃত্যুর সময় ঘনিয়ে এলেও পরবর্তী উত্তরসূরীদেরকে ওসিয়ত করতেন- চলমান লড়াই চলবেই। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়ের কারণে পরবর্তীতে এই মানুষগুলোই সোনার মানুষে পরিণত হয়েছিল। ইসলাম মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

তা সত্ত্বেও দেশের সচেতন মহল ও ইসলামপন্থীরা কেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে আপত্তি তুলছেন?

জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল কাজ হলো বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা করা এবং প্রচার করা। এটি জাতিসংঘের একটি সংস্থা, যা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (এইচ সি এইচ আর) জাতিসংঘের একটি বিভাগ, যা আন্তর্জাতিকভাবে মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষার জন্য কাজ করে। বর্তমানে  ও এইচ সি এইচ আর -এর ১৯টি দেশে পূর্ণাঙ্গ কার্যালয় রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান কাজগুলো হলো:-

(১) মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করা এবং এগুলোর প্রতিকারের জন্য সুপারিশ করা

(২) বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং সেগুলোর ওপর প্রতিবেদন করা

(৩) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও কনভেনশন বাস্তবায়নে সহযোগিতা করা

(৪) বিভিন্ন দেশে মানবাধিকারবিষয়ক সচেতনতা তৈরি করা

(৫) মানবাধিকারবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণের আয়োজন করা

(৬) বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মানবাধিকারবিষয়ক আলোচনা বা বিতর্কে অংশ নেওয়া

তাদের এসব কাজের বাস্তব সফলতা নিয়ে জনমনে প্রশ্ন আছে। যেসব দেশে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, সেসব দেশে মানবাধিকার কমিশন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিন, মিয়ানমার, সিরিয়া, চীনের নির্যাতিত মানুষের পক্ষে তারা কথা বললেও বাস্তবে তাদের কার্যকর কোনো ফলপ্রসূ পদক্ষেপ দেখা যায়নি।

ইসরায়েলি জায়নবাদী আগ্রাসনে ফিলিস্তিনে হামাসের তথ্যমতে ৬০ হাজারের অধিক লোকের প্রাণহানি হয়েছে। নিরীহ মজলুম ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়তই চলছে আইডিএফ- এর বর্বর হামলা। তার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী, মানবাধিকার কর্মীদেরও তারা রেহাই দিচ্ছে না।

মানবাধিকারের বুলি আওড়ানো পশ্চিমা রাষ্ট্রগুলো পক্ষপাতমূলক একপাক্ষিক আচরণ করে আসছে। তাদের মানবাধিকার শুধু রাজনৈতিক স্বার্থেই সীমাবদ্ধ।

মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে বহু প্রতিবেদন দিলেও, প্রকৃতপক্ষে কোনো অর্থনৈতিক বা সামরিক পদক্ষেপ নিতে পারেনি তারা। আজও পৃথিবীর বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে রোহিঙ্গা মুসলমানরা। শুধু বাংলাদেশেই ১০ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম রয়েছে।

ভারতের কাশ্মীরে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ বহু আগ থেকেই রয়েছে। কাশ্মীরে মুসলমানদের অধিকার হরণ, সম্পত্তি বাজেয়াপ্ত করা, বিনা বিচারে আটক করা- এ ধরনের বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামমাত্র প্রতিবেদন তাদেরকে বেপরোয়া করে তুলেছে।

আফগানিস্তান ও ইরাকে যখন হামলা চালায় মার্কিন সরকার, তখন ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তখন সংস্থাটি নিরব ভূমিকা পালন করে। চীনের উইঘুর মুসলমানদের ওপর নানাধরনের নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সেখানেও তাদের তেমন তৎপরতা দেখা যায়নি।

তাই প্রশ্ন উঠতেই পারে- যারা পৃথিবীর কোথাও মানবাধিকার সুরক্ষায় তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি, উল্টো সংঘাত উসকে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে- তারা বাংলাদেশে কী করবে? মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে, সেখানে তাদের কোনো কার্যক্রম নেই। অথচ বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিরাজমান নেই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলতে হবে এখানে। এ যেন ভিন্ন কোনো উদ্দেশ্য।

লেখক: ইসলামিক দায়ী ও সমাজ গবেষক

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ইসলাম   মানবাধিকার   জাতিসংঘের মানবাধিকার কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close