বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দিনের বেলায় দোকানের তালা কেটে চুরির চেষ্টা, দুই চোর আটক
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:৫০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দিনের বেলা মোমেন ইলেক্ট্রিক নামে একটি দোকানের তালা কেটে চুরি করার সময় জনতা মিজান ও সিরাজ নামে দুই চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পৌর বাজারের দুবাই প্লাজা মার্কেটের ২য় তলায় ঘটনাটি ঘটে।

ধৃত মিজান কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার আবুল কালামের ছেলে এবং সিরাজ একই এলাকার মৃত অহিদ আলীর ছেলে।

দোকান মালিক মোমেনসহ উপস্থিত লোকজন জানান, প্রতিদিন ওই মার্কেটটি সকাল ১০টায় খোলা হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় দুই চোর মার্কেটের দোতলায় প্রবেশ করে মোমেন ইলেক্ট্রনিক্স এর দোকানের তালা কেটে একজনকে ভিতরে ঢুকিয়ে দিয়ে পুনরায় তালা লাগিয়ে একজন বাইরে দাঁড়িয়ে থাকে।

দোকান মালিক বাসায় থেকে তার মোবাইলে সিসি ক্যামেরার মাধ্যমে চুরির বিষয়টি দেখতে পেয়ে মার্কেটে এসে লোক জড়ো করে দুই চোরকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে ধৃত চোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।

পুলিশ জানায়, দোকান মালিক অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চোর   চুরি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close