বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:৪৬ AM

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বাংলাদেশি।

শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্টান মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১), আবদুল্লাহ (২৪)।

আহতদের মধ্যে রয়েছেন, মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদেরকে কুয়ান্টানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ান্টানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্টান থেকে কুয়ালালামপুরগামী পথে ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁদিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না, এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল।

ঘটনাটি ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে, যেটি বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো-র আওতায় পড়ে।

পুলিশ এখন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, এবং নিহত ও আহতদের নিয়োগকর্তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি, গাড়িটির যান্ত্রিক ত্রুটি খুঁজে বের করতে পুসপাকম-এর মাধ্যমে পরীক্ষা করা হবে।

পুলিশ সবার প্রতি আহ্বান জানিয়েছে, রাতের বেলা মহাসড়কে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে, এবং ভ্রমণের আগে গাড়ির বৈধ কাগজপত্র ও যান্ত্রিক অবস্থা নিশ্চিত করতে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close