বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাজিদ, আহত ও সাংবাদিকদের সম্মাননা প্রদান
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:০২ পিএম
জবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাজিদ, আহত ও সাংবাদিকদের সম্মাননা প্রদান

জবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাজিদ, আহত ও সাংবাদিকদের সম্মাননা প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই’র বীরত্বগাথা স্মরণে শহীদ ইকরামুল হক সাজিদ, জুলাইয়ের অগ্নিসন্তান এবং সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার (০১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ইকরামুল হক সাজিদ ভবনের নিচতলায় এ  আয়োজন অনুষ্ঠিত হয়। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ সাজিদ, ঢাকায় গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী, সাহসী সাংবাদিক, ‘আমরা জকসু চাই’ গ্রুপের অ্যাডমিন এবং ‘জবিয়ানস’ পেইজের অ্যাডমিনসহ জুলাইয়ের আন্দোলনে আহতদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে গুলিবিদ্ধ অনিক কুমার দাস বলেন, “আজ সেই স্বৈরাচারী হাসিনা কোথায়? কোথায় তার দাম্ভিকতা? ছাত্র-জনতা সেই অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। জুলাই-আগস্ট আমাদের শিখিয়েছে কিভাবে দরিদ্র কৃষক, দিনমজুর ভাইয়েরা রাজপথে নেমেছে। কিন্তু আজ সেই চেতনার নামে ভাগাভাগি, লুটপাট চলছে। আমরা চাই, যারা আন্দোলনে ছিলেন, সবাই যেন সেই জুলাইয়ের যৌথ উত্তরাধিকার বহন করেন।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক আবু বকর মজুমদার বলেন, “১৫ জুলাই ঢাবি ছাত্রলীগের হামলায় আহতদের বড় অংশই ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা অপেক্ষায় ছিলাম কখন তারা আসবে, আর তারা বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামে দৃঢ়তা এনে দেয়। ঝামেলার সময় দেখা গেছে—জবির অনেক শিক্ষার্থী পথঘাট না চেনার কারণে বের হতে না পেরে আহত হয়েছেন।”

জাতীয় ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম স্মৃতিচারণ করে বলেন, “জুলাইয়ের উত্তাল সময়ে সচিবালয়, গুলিস্তান, জিরোপয়েন্ট—এই এলাকাগুলো ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী-পুরুষ একসাথে মিছিল করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। এই সরকার দাঁড়িয়ে আছে ছাত্রদের ত্যাগ, রক্ত এবং আন্দোলনের জোরে, কিন্তু সেই ছাত্রদের দাবি শোনে না, মূল্যায়ন করে না। রাজপথে নেমে যেই দেশপ্রেম আমরা দেখিয়েছি, সেই চেতনার ছোঁয়াও আমলাতন্ত্রের গায়ে লাগে না।”

অনুষ্ঠানজুড়ে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা, আন্দোলনের স্মৃতি, এবং চলমান রাজনীতিতে ছাত্রদের ভূমিকাকে মূল্যায়নের দাবি।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  জবি   জুলাই গণঅভ্যুত্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close