বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আলোচনা চাইলে ক্ষতিপূরণ দিতে হবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তাদের জায়োনিস্ট মিত্র ইসরাইল গত মাসে ইরানের ওপর যে আগ্রাসন চালিয়েছে, তার ক্ষতিপূরণ না দিলে তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবে না।

গত ১৩ জুন ইসরাইল এক সমন্বিত সামরিক হামলা চালিয়ে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে। এরপর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পরিপন্থি।

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “আলোচনার মাঝপথে তারা আমাদের ওপর আক্রমণ চালাল-এটার ব্যাখ্যা দিতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে নিশ্চয়তা দিতে হবে এবং তারা আমাদের যে ক্ষতি করেছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।”

জবাবে ইরানি বাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এই পাল্টা প্রতিরোধে ২৪ জুনের মধ্যে ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয় এবং আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়।

এছাড়াও এদিন ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘আগের মত আলোচনা’ আর হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন আরাঘচি।

সূত্রঃ তাসনিম নিউজ


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  আলোচনা   ক্ষতিপূরণ   ইরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close