বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে ধর্ম ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১:০৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে ‘ধর্ম ভাই’ পরিচয়ের আড়ালে এক নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে আদালতে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ড. আতোয়ার রহমান অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসামি ইকরামুল কবির, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মারজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ভেকুটিয়ার এক নারী মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ফেসবুকের মাধ্যমে ইকরামুল কবিরের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি ইকরামুলের মাকে 'ধর্ম মা' হিসেবে ডাকতে শুরু করেন। এই সূত্রে ইকরামুল তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন এবং বিভিন্ন সময়ে তাকে উত্যক্ত করতে থাকেন। এর মাঝে ওই নারীর অন্যত্র বিয়ে হয়। তবুও ইকরামুল নানা উপায়ে উত্যক্ত করতে থাকেন। বাদী পাত্তা না দেওয়ায় ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে ইকরামুল বাদীর বাবার বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। 

তিনি জানান, ওই ঘটনার গোপন ভিডিও ধারণ করে ইকরামুল। বিষয়টি জানাজানি হলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। একইভাবে ভয়ভীতি দেখিয়ে ইকরামুল ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ও ১৬ সেপ্টেম্বর বাদীকে আবারও ধর্ষণ করেন। এতে তার গর্ভে সন্তান আসে, যা গত ২৯ সেপ্টেম্বর জোরপূর্বক গর্ভপাত করানো হয়। সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল একই কৌশলে আবারও ধর্ষণ করা হয়। শুধু তা-ই নয়, ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিকাশের মাধ্যমে তার কাছ থেকে ৪৭ হাজার টাকা হাতিয়ে নেন ইকরামুল। বাধ্য হয়ে ভুক্তভোগী নারী বৃহস্পতিবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ধর্ষণ ও পর্ণোগ্রাফী আইনে মামলা করেন। আদালত কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  যশোর   ধর্ম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close