রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সেবাগ্রহীতাদের আস্থা অর্জনে পুটিয়া ইউনিয়ন পরিষদ      ● মতিঝিলের চেয়ে ব্যয়বহুল, তবু আগারগাঁওয়ে যেতে চায় আইডিআরএ      ● মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ       ● কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক-৩      ● সাইবার ঝুঁকিতে জনতা ব্যাংকের ওয়েবসাইট, মেরামতের কাজ চলছে      ● নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, অল্প অল্প করে বাজার করছেন ক্রেতারা      ● সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন      ● ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’: তাজনূভা জাবীন      ● নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ      ● শাবিপ্রবির হলে কাপড় কাটার ঘটনায় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা      ● দেড় মাস পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট      ● ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক      
চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্য প্রত্যাহার
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:৪৪ পিএম

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

 মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে ৬৫ জন আনসার সদস্যকে শাস্তিমূলক অন্যত্র বদলি করা হয়েছে।

বেনাপোল বন্দরে সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের অন্যত্র বদলি করা হয়। আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। প্রথম ধাপে ৬৫ জন বদলি হলেও পরবর্তীতে অন্যান্যদেরও বদলি করা হবে।

কয়েকদিন আগে বন্দরে প্রবেশের বিভিন্ন গেট থেকে বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা আদায় ও বন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলে নড়েচড়ে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক থেকে আনসার কর্তৃক চাঁদা নেওয়ার সত্যতা পাওয়ার পর প্রথম ধাপে ৬৫ আনসার সদস্যকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায়, বন্দরে আমদানি-রফতানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাস পরীক্ষা-নিরীক্ষায় দায়িত্বে রয়েছেন ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থার পিমার ১২৯ জন সদস্য। বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বকশিসের নামে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার নামে।

অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাঁদা   উত্তোলন   আনসার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close