বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে পৃথক স্থান থেকে দুটি মৃতদেহ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে আল হাবিব নামে এক শিশুর মরদেহ  এবং দেবীগঞ্জ উপজেলার  আমন ধানের ক্ষেত থেকে সুলতানা আক্তার রত্না নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের টয়লেটে শিশুটির মরদেহ উদ্ধার করে তেঁতুলিয়া থানা পুলিশ।

নিহত আল হাবিব উপজেলার শিলাইকুঠি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।'  

এদিকে বুধবার (৩০ জুলাই) সকালে জেলার দেবীগঞ্জ ইউনিয়নের মাঝাপাড়া এলাকার একটি আমন ক্ষেত থেকে সুলতানা আক্তার রত্না (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পরে ময়নাতদন্তসহ যাবতীয় পরীক্ষার জন্য মরদেহটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিহত রত্না ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। তিনি দেবীগঞ্জ মহিলা কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার হাতে মোবাইল ফোনের কাভার ও একটি কাপড়ের ব্যাগ ছিল। 

নিহত রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, ‘রত্না রাতে বাড়িতেই ছিল। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে ছিলাম। সকালে বাড়ির অদূরে একটি আমনের ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।' 

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট নমুনা সংগ্রহ করেছে। তিনি আরো বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   মৃতদেহ উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close