মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:০৯ পিএম
শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।

কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উদয়ন বিদ্যা নিকেতনের পরিচালক মনিরুজ্জামান মানিকসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, “কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও, বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।”

তারা আরো বলেন, “শিক্ষা সবার অধিকার। কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নয়।”

দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   প্রাথমিক বৃত্তি পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close