বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু, আটক ১
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:০১ পিএম
কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে পারিবারিক আর্থিক বিরোধের জেরে চাচার ঘুষিতে প্রাণ হারিয়েছেন  এক ব্যক্তি। 

আজ বুধবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মাইনুদ্দিন সরকার পেশায় একজন ইলেক্ট্রিসিটি মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে তার চাচা ফারুক সরকার একটি বেসরকারি এনজিও ব্যুরো বাংলাদেশ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু কিস্তি পরিশোধে গড়িমসি করায় এনজিওর পক্ষ থেকে চাপ বাড়ছিল। বুধবার সকালে সড়কে ফারুককে কিস্তির টাকা পরিশোধের কথা বললে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক মাইনুদ্দিনকে কিল-ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে তাৎক্ষণিকভাবে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বেগম বলেন, “ফারুক ও তার স্ত্রী কিস্তির বই নিয়ে টাকা তোলেন, কিন্তু কিস্তির টাকা ফেরত দেন না। এনজিও থেকে আমাদের চাপ দেওয়া হচ্ছিল। আজ রাস্তায় কথা বলতেই ফারুক আক্রমণ করে। এখন আমি ৬টি মেয়েকে নিয়ে কী করব?”

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির ও মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি রবিউল হক বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ফারুককে আটকের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মাফিয়া বেগমকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  কিস্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close