বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তামিমের বিপিএলে ফেরা নিয়ে যা বললেন ট্রেইনার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:৫১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারের আসরে তামিম ইকবালের অংশগ্রহণ নিয়ে চলছে নানা আলোচনা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার মতো ফিট নন বলে জানিয়েছেন ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডালিম বলেন, “তামিম ইকবাল চাইলে মজা বা বিনোদনের জন্য খেলতে পারেন। তবে বিপিএলের মতো উচ্চমাত্রার প্রতিযোগিতায়, বিশেষ করে সেমিফাইনাল-ফাইনালের মতো ম্যাচে অংশ না নেওয়াই ভালো। অবশ্যই সিদ্ধান্তটা তামিমকেই নিতে হবে। আমি বলব— অনুশীলনে থাকুক, হালকা খেলায় অংশ নিক, তবে সেটা যেন চাপমুক্ত হয়।”

বিপিএলে টানা দুইবারের চ্যাম্পিয়ন তামিম ইকবাল চলতি বছরের ডিপিএলে বিকেএসপিতে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন। মাঠেই তার অবস্থার অবনতি হলে দ্রুত সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন ইয়াকুব ডালিম, যেটি তার প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ছিল।

তামিম এখন অনেকটাই সুস্থ। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে শরীরের সক্ষমতা ও ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রেইনার। যদিও কয়েকদিন আগেই তামিম ইঙ্গিত দিয়েছিলেন, বিপিএল দিয়েই ফেরার চেষ্টা করবেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তামিম   বিপিএল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close