বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘর নেই স্বপ্নও নেই, ১৬ বছর ধরে সেতুর নিচে বসবাস
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১০:৪৭ AM

হবিগঞ্জের নবীগঞ্জে বরাক নদীর ওপর নির্মিত সেতুর নিচে দীর্ঘ ১৬ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন ৭২ বছর বয়সী মো. আলাবর মিয়া ও তার পরিবার। কাঠ ও পলিথিন দিয়ে তৈরি ছোট্ট এক ঘরে তার স্ত্রী, সন্তান, পুত্রবধূ ও নাতি-নাতনিসহ মোট ১৫ জনের বাস।

সেতুটির ওপর দিয়ে প্রতিদিন ছুটে চলে শত শত ভারী যানবাহন, আর নিচে- জীবন সংগ্রামে ব্যস্ত এক অসহায় পরিবার।

সরেজমিন গিয়ে দেখা যায়, ছয় ফুট উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে ঘরে। দিন-রাত যানবাহনের শব্দে ঠিকমতো ঘুমাতে পারেন না কেউ। নেই বিদ্যুৎ, নেই চলাফেরার নিরাপত্তা।

আলাবর মিয়া বলেন, ‘২০০৯ সাল থেকে এখানে থাকছি। জমি নেই, ঘর নেই। শেষ বয়সেও মাথা গোঁজার ঠাঁই জোটেনি। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারেনি। অসুস্থ হলেও ওষুধ কেনার টাকাও থাকে না।’

পরিবারের সদস্যরা জানান, সরকারি সহায়তা পেতে বহুবার ইউনিয়ন পরিষদে গেছেন, কিন্তু কোনো ঘর মেলেনি। কষ্টের মাঝেই কেটে যাচ্ছে প্রতিটি দিন।

স্থানীয় বাসিন্দা আল-মামুন বলেন, ‘এই পরিবারের কষ্ট দেখে চোখে পানি আসে। এখনই যদি কিছু না করা হয়, শিশুদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।’

আরেক বাসিন্দা সবুজ উদ্দিন জানান, প্রতিদিনই খাবারের সংকটে পড়ে পরিবারটি। কখনও একবেলা খায়, কখনও না খেয়েই দিন কাটায়।

দেবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. বশির আহমদ বলেন, ‘পরিবারটি সরকারি ঘরের জন্য আবেদন করেছে। বিষয়টি ইউপি ও প্রশাসনের নজরে আছে।’

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান জানান, পরিবারটিকে বন্দোবস্তের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুতই সহায়তা দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ১৬ বছর ধরে মানবেতর জীবনযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close