বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও’তে অংশ নিলেন ৮ বাংলাদেশি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৬:১১ পিএম
‘কানেক্ট লাইভ টোকিও’তে অংশ নিলেন ৮ বাংলাদেশি

‘কানেক্ট লাইভ টোকিও’তে অংশ নিলেন ৮ বাংলাদেশি

গুগল ম্যাপস উন্নয়নে অবদান রাখায় গুগলের আমন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের নিয়ে আয়োজিত ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’ সম্মেলনে অংশ নিয়েছেন ৮ জন বাংলাদেশি লোকাল গাইড।

জাপানের রাজধানী টোকিওতে ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে অংশ নেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। বাংলাদেশের পক্ষে আরও অংশগ্রহণ করেন মো. শফিউল বাশার, মাহাবুব হাসান, শাহ মো. সুলতান, শাকিল আখতার খান ও বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া জাপান প্রবাসী তৃষা ত্রিসুও সম্মেলনে প্রতিনিধিত্ব করেন।

গুগলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে গুগল ম্যাপস টিম তাদের সর্বশেষ প্রযুক্তি, নতুন ফিচার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। পাশাপাশি, বিশ্বজুড়ে লোকাল গাইডদের অভিজ্ঞতা ও মতামত গ্রহণ করা হয়।

লোকাল গাইডস হলো গুগলের একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা গুগল ম্যাপে নতুন তথ্য সংযোজন, রিভিউ লেখা, ছবি ও ভিডিও শেয়ারসহ নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্বব্যাপী তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে সহযোগিতা করেন।

বাংলাদেশি লোকাল গাইডরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে দেশের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য এবং স্থানীয় উদ্যোগগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গুগল   কানেক্ট লাইভ টোকিও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close