বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
নতুন ল্যাঙ্গুয়েজ মডেল আনছে ওপেনএআই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী মাসেই তাদের পরবর্তী প্রজন্মের ভাষা মডেল ‘জিপিটি-৫’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। 

সম্প্রতি এক পডকাস্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

যদিও মডেলটির নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে তিনি উল্লেখ করেন, “আগামী মডেলটি হবে আগের যেকোনো সংস্করণের তুলনায় অনেক বেশি যুক্তিশীল ও দক্ষ।”

ওপেনএআই এর ঘনিষ্ঠ একাধিক সূত্র ইন্ডিয়া টুডেকে জানায়, জিপিটি-৫ হবে পূর্ববর্তী জিপিটি ও ও-সিরিজের সমন্বিত সংস্করণ। ফলে ব্যবহারকারীদের আর আলাদাভাবে মডেল বাছাই করতে হবে না। নতুন মডেলটি যেকোনো প্ল্যাটফর্মে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। জিপিটি-৫ তিনটি সংস্করণে বাজারে আসবে—মেইন, মিনি এবং ন্যানো। প্রতিটি সংস্করণেই ওপেনএআইয়ের এপিআই (API) ব্যবহারের সুবিধা থাকবে।

সূত্রগুলো আরও জানায়, জিপিটি-৫–এ ও-থ্রি মডেলের উন্নত যুক্তি বিশ্লেষণ ক্ষমতা সংযোজন করা হবে। এর ফলে মডেলটি আরও মানবসদৃশভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং জটিল পরিস্থিতিতেও কার্যকর প্রতিক্রিয়া দেখাতে সক্ষম হবে।

এদিকে, জিপিটি-৫ উন্মোচনের আগেই ওপেনএআই একটি নতুন ওপেন সোর্সনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। 

এটি মূলত ও-থ্রি মিনি সংস্করণের কাছাকাছি একটি ভার্সন হবে, যার যুক্তি বিশ্লেষণ ক্ষমতা উন্নত। গবেষক, ডেভেলপার ও উদ্ভাবকেরা মডেলটিকে উন্মুক্ত গবেষণার সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, ওপেনএআই সর্বশেষ ওপেন সোর্স এআই মডেল ‘জিপিটি-২’ প্রকাশ করেছিল ২০১৯ সালে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ল্যাঙ্গুয়েজ মডেল   ওপেনএআই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close