মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই : প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেরছন, বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই। বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ারস ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনাসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা।

প্রধান উপদেষ্টা বলেন, “সন্ত্রাসবাদ নির্মূল করা আমাদের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আমরা আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”

বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করা কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন। এ সময় তিনি বলেন, “আমি মনে করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।”

এসময় তিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন, “আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে পরিকল্পনা রয়েছে, যুক্তরাষ্ট্র সেটিকে স্বাগত জানায়।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সন্ত্রাস   প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close