শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী      ● ভালুকায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত      ● ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● কিডনিতে পাথর: লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়      ● সাফ সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা      ● ৫০ মিনিটের ব্যবধানে বাংলাদেশের দুই ফুটবল ম্যাচ      ● ইলিশের পেটে ডিম আছে কি না বুঝবেন যেভাবে      ● বক্স অফিসে সুরিয়ার ‘সিন’-এর দাপট      ● ‘দার-ই-নিজাত’-এর গল্পে নতুন মোড়      ● সুস্থ্য ও বাসযোগ্য নগরী গড়তে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে - জেলা প্রশাসক পাবনা      ● চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ‘চকো ডিএক্স’ ও ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার      ● ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বায়ো সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত      
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে বিএনপির কর্মসূচী
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:৩৪ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৪:৪৩ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ জনগণের মাঝে তুলে ধরতে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজার, গণজমায়েতস্থল, দোকানপাট এবং ব্যবসায়িক এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি তিনি ৩১ দফার মূল বিষয়বস্তু জনসাধারণের কাছে তুলে ধরেন।

তিনি বলেন,‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও দুঃশাসনের অবসান ঘটবে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

এই গণসংযোগ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানের পরিকল্পনার প্রতি সমর্থন জানান।


এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি উপজেলা বিএনপি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও টাঙ্গাইল জেলা জিয়া সাইবার ফোর্স সভাপতি ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মো. রফিজ উদ্দিন, সাবেক জিএস না.স.ক ও সাবেক চেয়ারম্যান বি আর ডি বি মো. ইকবাল কবীর রতন, ভারপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা যুবদল ও সাবেক (ভিপি) না.স.ক. মো. নাজমুল হক স্বাধীন, আহ্বায়ক থানা শ্রমিক দল ও সাবেক (ভিপি) না. স. ক. মো. আরিফুল ইসলাম নবা, সভাপতি নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি শরিফুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন বিএনপি লিয়াকত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, রবিউল আওয়াল লাভলু, সাবেক সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি; সাবেক সহ-সভাপতি টাঙ্গাইল জেলা যুবদল; সাবেক আন্তর্জাতিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ; বর্তমানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ৩১ দফা   টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close