প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:২৪ পিএম

কুমিল্লার তিতাসে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে বিপাকে পড়েছেন ওই ট্রান্সফরমার থেকে বিদ্যুতের সংযোগ নেওয়া গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এলাকাবাসী চলাচলের সময় বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের খোলস ও ভাঙা অংশ দেখে চুরির বিষয়টি জানতে পারেন।
স্থানীয়রা জানান, স্থানীয়রা ধারণা করছেন বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। চোর চক্র বিদ্যুতের ট্রান্সফরমারের খোলস রেখে ভিতরের দামি তামার তার ও অন্যান্য অংশ চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘ট্রান্সফরমার চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করা হয়।’
তিনি বলেন, ‘এমন চুরির ঘটনা এর আগেও হয়েছে। এ ধরনের ঘটনার অবসান না ঘটানো হলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে।
পল্লী বিদ্যুতের তিতাস জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান রিপন বলেন, ‘ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে এ ধরনের চুরি রোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম