বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
হোয়াটসঅ্যাপে ভয়েসে টাইপ থেকে স্ক্যানারঃ দারুণ তিন ফিচার এক ক্লিকে!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:১২ পিএম

বিশ্বজুড়ে কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। দ্রুত বার্তা আদান-প্রদানে যেমন এটি কার্যকর, তেমনি স্মার্ট ব্যবহারকারীদের জন্য এতে যুক্ত হয়েছে কিছু চমকপ্রদ ফিচার, যেগুলো অনেকেই জানেন না।

নিচে তুলে ধরা হলো হোয়াটসঅ্যাপের এমন তিনটি কম পরিচিত কিন্তু অত্যন্ত কার্যকর সুবিধা, যা আপনার সময় বাঁচাবে ও ব্যবহারকে করবে আরও সহজ

১. ভয়েসে টাইপিং সুবিধা

অনেকেই জানেন, ভয়েস মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে নিচের মাইক্রোফোন আইকনটি ব্যবহার করা হয়। তবে কীবোর্ডে থাকা আরেকটি মাইক্রোফোন আইকন দিয়ে সরাসরি টাইপ করাও সম্ভব।

প্রথমে ফোনের সেটিংসে গিয়ে পছন্দের ভাষা নির্বাচন করতে হবে। এরপর কীবোর্ডে থাকা মাইক্রোফোনে চাপ দিয়ে যা বলবেন, সেটি সেই ভাষাতেই টাইপ হয়ে যাবে স্ক্রিনে। ফলে হাত দিয়ে টাইপ না করেই সহজে দীর্ঘ বার্তাও লেখা সম্ভব হবে।

২. কীবোর্ডে স্ক্যানার ফিচার

হোয়াটসঅ্যাপের কীবোর্ড এখন স্ক্যানার হিসেবেও ব্যবহার করা যায়। আগে হাতে লেখা কিছু পাঠাতে হলে ছবি তুলে পাঠাতে হতো। এখন তা না করে মেসেজ বক্সে ট্যাপ করলেই ‘অটোফিল’ অপশন পাওয়া যাবে। এতে ক্লিক করলে কীবোর্ড স্ক্যানার চালু হবে।এরপর কাগজে লেখা স্ক্যান করে সরাসরি পাঠিয়ে দেওয়া যাবে পরিষ্কার ও সুন্দরভাবে।

৩. ভয়েস মেসেজের ট্রান্সক্রিপ্ট (লিখিত রূপ)

অনেক সময় ব্যস্ত জায়গায় বা পাবলিক পরিবেশে ভয়েস মেসেজ শুনে উত্তর দেওয়া সম্ভব হয় না। এ সময় কাজে আসবে ভয়েস ট্রান্সক্রিপ্ট ফিচার।

এই সুবিধাটি চালু করতে Settings > Chats > Voice Message Transcript-এ গিয়ে ফিচারটি অন করতে হবে। ভাষা নির্বাচন করার অপশনও আছে, যদিও এখনো বাংলা ভাষা যুক্ত হয়নি। একবার চালু করলে যেকোনো ভয়েস মেসেজ অটোমেটিকভাবে লিখিত রূপে স্ক্রিনে দেখাবে।

এই তিনটি ফিচার শুধু আপনার সময় বাঁচাবে না, বরং স্মার্ট ও সচেতন ব্যবহারকারী হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকেও করে তুলবে আরও সমৃদ্ধ। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  হোয়াটসঅ্যাপ   ভয়েসে টাইপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close