প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:০৬ পিএম

৩ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিলো বিএনপি
চট্টগ্রাম নির্মাণকাজের সময় দুর্ঘটনায় নিহত হওয়া নোয়াখালীর সুবর্ণচরের ৩ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বুধবার (২৩ জুলাই) নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানের পক্ষ থেকে এই সহায়তা হস্তান্তর করেন সুবর্ণচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলো সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সদস্য জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্নচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন সুমন।
নেতৃবৃন্দ বলেন, “এই সহায়তা কোনো দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। যারা শ্রম দিয়ে দেশ গড়ার কাজ করে, তাদের জীবনের ক্ষতির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।”
বিএনপির পক্ষ থেকে নিহতদের পরিবারকে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
পরিবার সদস্যরা জানান, এই সহায়তা তাদের কিছুটা হলেও ভরসা দিয়েছে, তবে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও কর্মস্থলে দায়িত্বশীল নজরদারির ব্যবস্থা হোক।
উল্লেখ্য, গত সপ্তাহে চট্টগ্রামে বহুতল একটি ভবন নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ৯তলা থেকে পড়ে ঘটনাস্থলেই ৩ জন শ্রমিক নিহত হন।
স্বদেশ প্রতিদিন/এমএএম