বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে জুলাই গণ অভ্যুথানের বর্ষপূর্তিতে আলোচনা সভা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:০২ পিএম

ঐতিহাসিক জুলাই গণ অভ্যুথানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২১ জুলাই) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাহদী হাসান।

সভায় জেলার সব উপজেলার প্রতিনিধিরা অংশ নেন। শুরুতেই জুলাই গণ অভ্যুথানে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদ পরিবারের সদস্যদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান কেন্দ্রীয় সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে রিফাত রশিদ বলেন, “জুলাই গণ অভ্যুথানের বিচার নিয়ে চলছে অব্যাহত তামাশা। বিচার প্রক্রিয়ার যে গতি, তাতে কচ্ছপও লজ্জা পাবে। বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।”

তিনি আরও বলেন, “বিচার ছাড়া কোনো নির্বাচন, কোনো আন্তর্জাতিক বৈঠক কিছুই জনগণ মেনে নেবে না। আজ আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারি, তার পেছনে রয়েছে জুলাই অভ্যুথানে শহীদ ও আহতদের আত্মত্যাগ। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   বর্ষপূর্তি   জুলাই   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close