বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের খেলোয়ার তিশাকে নওগাঁয় সংবর্ধনা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম
ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের খেলোয়ার তিশাকে নওগাঁয় সংবর্ধনা

ব্রোঞ্জ পদক জয়ী হকি দলের খেলোয়ার তিশাকে নওগাঁয় সংবর্ধনা

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ পদক অর্জন করায় নারী হকি দলের সদস্য তাশফিয়া জান্নাত তিশাকে নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তিশাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

এসময় জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সুমন আলীসহ প্রশাসনের কর্মকর্তা এবং হকি দলের সদস্য তিশার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা পেয়ে তিশা বলেন, “শুরুটা সহজ ছিল না। কখনো খেলায় হেরে কষ্ট পেয়েছি, কখনো শরীরের ব্যথায় ভেঙে পড়েছি। কিন্তু একটি বারও ভাবিনি ছেড়ে দেব।”

তিনি আরো বলেন, “আমার ইচ্ছা, আমি যেন একদিন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারি। আমি দেশের নাম আরও বড় করে তুলতে। চাই যেন সবাই জানে এই জেলার মেয়েরা পারে, স্বপ্ন দেখে, আর সেটা পূরণ করতেও জানে।”

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “তিশা বাংলাদেশের সম্পদ। হকি কিছুটা হারিয়ে যাচ্ছিল। তবে এখন আবার প্রাণ ফিরে পাচ্ছে। তিশাদের মাধ্যমে নতুন করে আশার আলো দেখছি। আমরা নওগাঁর প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে আছি।”

স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ব্রোঞ্জ পদক   তিশা   নওগাঁ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close