বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২০ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৯:১৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

আজ রবিবার (২০ জুলাই) চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।

জন্ম

৬৪৭ - প্রথম ইয়াজিদ, উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা।

১৭৮৫ - দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খলিফা ও ৩০তম উসমানীয় সুলতান।

১৮০৪ - রিচার্ড ওয়েন, ইংরেজ জীববিজ্ঞানী, শারীরস্থানবিৎ ও জীবাশ্মবিদ।

১৮২২ - গ্রেগর জোহান মেন্ডেল, অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।

১৮৬৪ - এরিক এক্সেল কারলফেল্ডট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি।

১৮৯৭ - টাডেউস রিচস্টেইন, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ রসায়নবিদ।

১৯০২ - সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি।

১৯১৯ - এডমুন্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী ও অভিযাত্রী। তিনি তেনজিং নরগের সঙ্গে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন।

১৯৪৭ - গের্ড বিনিগ, জার্মান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৫০ - নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা।

১৯৯১ - কিরা কাজানসেভ, মিস আমেরিকা ২০১৫।

১৯৯৯ - পপ স্মোক, আমেরিকান র‌্যাপার এবং গায়ক।

মৃত্যু

১৮৬৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৯২০ - শ্রীশ্রীমা সারদা দেবী উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী।

১৯৩৭ - নোবেলজয়ী ইতালিয় পদার্থবিজ্ঞানী গুলিয়েলমো মার্কোনি।

১৯৪৪ - মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী

১৯৪৫ - পল ভালেরয়, ফরাসি লেখক ও কবি।

১৯৫১ - প্রথম আবদুল্লাহ, আরব বিদ্রোহের অন্যতম নেতা ও জর্ডানের প্রথম বাদশাহ।

১৯৬৫ - বটুকেশ্বর দত্ত, বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা।

১৯৭২ - গীতা দত্ত , বাঙালি সংগীতশিল্পী।

১৯৭৩ - ব্রুস লি, চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা।

১৯৭৪ - কমল দাশগুপ্ত, প্রথিতযশা সংগীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সংগীত পরিচালক।

২০১৩ - হেলেন টমাস, আমেরিকান সাংবাদিক ও লেখক।

২০১৫ - থিওডোরে বিকেল, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, লোক গায়ক, সুরকার, গীতিকার ও একটিভিস্ট।

২০১৭ – চেস্টার বেনিংটন, আমেরিকান গায়ক।


ঘটনাবলি

১৮১০ - কলম্বিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।

১৯০৫ - ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।

১৯৪৬ - প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪৭ - মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।

১৯৪৯ - সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে ১৯ মাসের যুদ্ধের অবসান হয়।

১৯৫১ - জেরুজালেমে শুক্রবার প্রার্থনাকালে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ একজন ফিলিস্তিনির হাতে নিহত হন।

১৯৫৪ - ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে জেনেভাতে ফ্রান্সের সঙ্গে অস্ত্রসংবরণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ভিয়েতনাম উত্তর ও দক্ষিণাংশে বিভক্ত হয়।

১৯৬০ - বিশ্বের ইতিহাসে শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৬৮ - স্পেশাল অলিম্পিক প্রতিষ্ঠা পায়।

১৯৬৯ - অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন।

১৯৭৪ - তুর্কি ফৌজ উত্তর সাইপ্রাস দখল করে।

১৯৭৪ - তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের তুর্কি জনগোষ্ঠী-অধ্যুষিত উত্তরাঞ্চল দখল করে নেয়।

১৯৭৬ - মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করে।

১৯৯৬ - ঢাকা নগর জাদুঘর উদ্বোধন করা হয়।

২০০৬ - ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার অভ্যন্তরে প্রবেশ করে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই   ইতিহাস   এই দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close