মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইউক্রেনে অভিযান চলবে : রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:৫৪ AM আপডেট: ২০.০৭.২০২৫ ৯:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ১৮তম রাউন্ড নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনে যুদ্ধের জন্য। এর প্রতিক্রিয়ায় সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া এসব নিষেধাজ্ঞায় বিচলিত নয় এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে। খবর আরটির।


সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, “আমাদের অর্থনীতি অবশ্যই টিকে থাকবে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে ছত্রভঙ্গ ও পরাজিত করার কাজও অব্যাহত থাকবে।”

তিনি আরো বলেন, “অদূর ভবিষ্যতে কিয়েভসহ তথাকথিত ইউক্রেনকে লক্ষ্য করে হামলার মাত্রা আরো বাড়ানো হবে এবং শুধু তাই নয়, মস্কোর উচিত হবে রাজনৈতিকভাবে ইইউর সঙ্গে সম্পর্কোচ্ছেদ করা এবং এই ব্লকের সঙ্গে দূরত্ব বজায় রাখা।’’

সর্বশেষ গত সপ্তাহের বুধবার রাশিয়ার বিরুদ্ধে ১৮তম নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণ করেছেন ইইউর পররাষ্ট্র বিভাগের শীর্ষ নির্বাহী কাজা কালাস।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এরই মধ্যে উভয় পক্ষে নিহত ও আহত হয়েছে অন্তত ১২ লাখ মানুষ। 

এই যুদ্ধের শুরু থেকেই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে ইইউ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   অভিযান   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close