বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গৃহকর্মীদের কোটি টাকার উপহার দিলেন আলিয়া!
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৯:২৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো নিজের উদারতার পরিচয় দিলেন বলিউডের জনপ্রিয় এবং সফল অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি জানা গেছে, আলিয়া তার দীর্ঘদিনের গাড়িচালক এবং একজন গৃহকর্মীকে ৫০ লাখ রুপি মূল্যের দুটি বাড়ি উপহার দিয়েছেন। এই ঘটনা আলিয়ার মানবিকতা এবং সাফল্যের পাশাপাশি যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সূত্রের খবর অনুযায়ী, আলিয়া তার গাড়িচালক সুনীল এবং দীর্ঘদিনের গৃহকর্মী অমোলকে মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহু ও খারে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে অর্থ সাহায্য করেছেন। এর আগেও ২০১৯ সালে এই দুই বিশ্বস্ত সহযোগীকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন আলিয়া।

‘জিকিউ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, আলিয়া ভাট বর্তমানে কাপুর পরিবারের সবচেয়ে ধনী সদস্য। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। এই তালিকায় কারিনা কাপুর ৪৮৫ কোটি রুপি নিয়ে দ্বিতীয় স্থানে এবং রণবীর কাপুর ৩৪৫ কোটি রুপি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

এছাড়াও, বলিউডের সবচেয়ে দামি নায়িকাদের তালিকায় আলিয়া বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পরেই।

উল্লেখ্য, ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়ার পর থেকেই আলিয়া ভাট একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন। বর্তমানে তিনি বলিউডের শীর্ষ সারির একজন তারকা, যিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। একাধিক নামিদামি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও তিনি কাজ করছেন। এত সাফল্যের মাঝেও আলিয়া ভাট তার প্রথম দিনগুলো থেকে পাশে থাকা মানুষদের ভুলে যাননি, যা তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে প্রমাণিত হলো।

আলিয়ার এই উদারতা এবং দান-ধ্যানের বিষয়গুলো সাধারণত পর্দার আড়ালেই থাকে। তবে এবার বিষয়টি প্রকাশ্যে আসতেই চারদিকে প্রশংসার ঝড় উঠেছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গৃহকর্মী   কোটি টাকা   আলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close