বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সৌরবিদ্যুতের কারণে পাখি মারা পড়ছে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:৪১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান পৃথিবী উন্নত প্রযুক্তির। যে দেশ যতো বেশি উন্নত, সে দেশ ততোবেশি প্রযুক্তি সমৃদ্ধ। পৃথিবীজুড়ে বিভিন্ন জায়গায় সৌরবিদ্যুতের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মরুভূমি, সমভূমি থেকে শুরু করে বিভিন্ন পুরোনো পরিত্যক্ত ভবন ও এলাকায় উজ্জ্বল সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সূর্যালোকের মাধ্যমে কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী পরিবেশবিদ ট্রিশ ফ্লেমিংয়ের এক গবেষণায় দেখা যাচ্ছে বিভিন্ন সোলার ফার্মের কারণে বিশ্বজুড়ে প্রায় ১৪ হাজার ৭০০ বর্গমাইল জমি দখল হয়ে গেছে। এই ভূমির পরিমাণ যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার সমান। এভাবে ভূমির ব্যবহার দ্রুত বাড়ছে।

গবেষণায় দেখা যায় গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সৌরশক্তির ভূমিকা বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। উদ্যোগের কারণে নতুন সংকট তৈরি হতে পারে। খারাপভাবে ডিজাইন করা বিভিন্ন সৌর প্রকল্প নতুন করে ঝুঁকি তৈরি করছে। এসব উদ্যোগের কারণে পাখি, বাদুড় আর অন্যান্য বন্য প্রাণীর ক্ষতি হতে পারে।

সমতল আর কালো সৌর প্যানেল বিশাল আয়নার মতো কাজ করে। অনেকটা প্রাকৃতিক হ্রদের মতোই আলোকে প্রতিফলিত করতে পারে এসব প্যানেল। অনেক উড়ন্ত পোকামাকড়, পাখি আর বাদুড়েরা এসব প্যানেলের কারণে বিভ্রান্ত হয়। অনেক সময় পরিযায়ী পাখিরা সৌর প্যানেলের ওপর বৃত্তাকারে বা অবতরণ করে। হ্রদ বা পানির উৎস বলে অনেক সময় পাখিরা ভুল করে বলে গবেষণায় দেখা যায়। এসব প্যানেলের কারণে পাখি ও অন্যান্য শিকারি প্রাণের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। বিভিন্ন প্যানেলের কারণে সৌরশক্তি কেন্দ্রীভূত হয় বলে বিভিন্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পায়। কিছু সৌরশক্তির কেন্দ্রের কারণে তীব্র তাপ বা আলোর প্রতিফলনের কারণে পাখিদের মৃত্যুর মতো ঘটনা দেখা যায়।

এসব প্রকল্পে ব্যয়বহুল সরঞ্জাম রক্ষা করার জন্য নানা ধরনের বৈদ্যুতিক বেষ্টনী দেওয়া হয়। এই সুরক্ষাব্যবস্থার কারণে সরীসৃপ, ছোট স্তন্যপায়ী প্রাণী ও ভূমিতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির স্বাভাবিক চলচল বিঘ্ন ঘটছে। অনেক সময় সোলার প্যানেলে প্রাণীরা আটকা পড়ছে। বেষ্টনীর গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে অক্ষম অনেক প্রাণী। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রকল্পে এমন অবস্থা দেখা যায়। সেখানে সৌর প্যানেলের চারপাশে সমান্তরাল বেড়ার মধ্যে আটকে বড় পাখি মারা যাওয়ার ঘটনা দেখা যায়। বিজ্ঞানীরা মোশন-ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন।

সাধারণত প্রতি মেগাওয়াট ক্ষমতার প্রকল্পের জন্য দুই থেকে ছয় হেক্টর জমির প্রয়োজন হয়। সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা ন্যানো-টেক্সচার্ড প্যানেল আবরণ ব্যবহারের পরামর্শ দেন। এই ধরনের প্যানেল বন্য প্রাণীর জন্য বিভ্রান্তিকর আলোর সংকেত কমিয়ে দেয়।

তবে, সৌর প্যানেলের প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা রিনিউয়েবল অ্যান্ড সাসটেইনেবল এনার্জি রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে।

সূত্রঃ আর্থ ডট কম


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সৌরবিদ্যুত   পাখি   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close