বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্যবহারকারীর হয়ে ফোনকল করবে গুগল এআই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১১:৫৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কল করে তথ্য সংগ্রহ করা অনেকের কাছেই অপছন্দনীয়। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই ফোনে কথা বলার চেয়ে লিখিত বার্তা বা অনলাইন চ্যাটে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিষয়টি মাথায় রেখে এবার গুগল এআইয়ে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এ ফিচারটি চালু হলে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহারকারীদের হয়ে কল করে প্রয়োজনীয় তথ্য জানবে গুগল এআই। 

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু করা হয়েছে।

গুগলের তথ্যমতে, অনুসন্ধান বিভাগে চালু হওয়া নতুন এই সুবিধার মাধ্যমে প্রাথমিকভাবে পোষা প্রাণীর যত্ন দেওয়া প্রতিষ্ঠানের পাশাপাশি লন্ড্রি বা গাড়ি মেরামত প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফোনকল করা যাবে। এ জন্য ব্যবহারকারীদের আগে থেকেই প্রাথমিক কিছু তথ্য দিতে হবে। বাকি কাজ করবে গুগলের এআই। গুগলের এআই মূলত ফোন করে তথ্য চাইবে, উত্তর শুনবে, তারপর সেগুলো বার্তা বা ই–মেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দেবে।

গুগল সার্চের প্রোডাক্ট ভাইস প্রেসিডেন্ট রব্বি স্টেইন জানান, নতুন এ সুবিধা চালুর জন্য গুগলের ‘ডুপ্লেক্স’ প্রযুক্তির সঙ্গে জেমিনি এআই যুক্ত করা হয়েছে। ব্যবহারকারীদের হয়ে ফোনকল করার সময় শুরুতেই প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানাবে গুগল এআই। ফলে প্রতিষ্ঠানগুলোও বুঝতে পারবে এআই প্রযুক্তির মাধ্যমে ফোনকল করা হয়েছে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাইলে এআই কল সুবিধা বন্ধ রাখতে পারবেন।

গুগলের এই সুবিধা ‘এআই প্রো’ ও ‘এআই আলট্রা’ প্যাকেজের গ্রাহকেরা তুলনামূলক বেশি পরিমাণে ব্যবহারের সুযোগ পাবেন বলে জানিয়েছে গুগল। শীঘ্রই এ সুবিধা সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: দ্য ভার্জ


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফোনকল   গুগল এআই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close