বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে প্রাণ হারালেন উপজেলা জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১১:৪৪ AM

রিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫২)।

শনিবার (১৯ জুলাই) ভোর রাত ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী দলীয় নেতাকর্মীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে খুলনা থেকে ২৬০টি বাসে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন দলের সদস্যরা। রাত পৌনে ৩টার দিকে ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্ক করে চা-বিরতিতে ছিলেন অনেকে। এ সময় মাওলানা আবু সাঈদ তাঁর গাড়ির ব্যানার খুলে যাওয়ায় তা ঠিক করতে যান।

ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগতির বাস এসে মাওলানা আবু সাঈদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে এই সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

মাওলানা আবু সাঈদ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলেন। সারা দেশ থেকে লাখো নেতাকর্মীর অংশগ্রহণে শনিবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমির   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close