মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র‍্যালি ও শোকসভা      ● কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন       ● শেখ হাসিনা নিজেই ফিরতে চান, বলবেন ‘প্রত্যর্পণ করে দাও’: তথ্য উপদেষ্টা      ● হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু      ● ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১      ● উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন      ● করিমগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধ, গৃহবধূ হত্যায় ৭ জনের যাবজ্জীবন      ● জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আশাশুনিতে সমন্বিত উদ্যোগের আহ্বান      ● নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারছে না ভারত      ● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      
রাজবাড়ীতে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:৪২ পিএম আপডেট: ১৮.০৭.২০২৫ ৯:৪৪ PM

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ই জুলাই) বিকেলে শহরের আজাদী ময়দানের জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিলটি বের হয়ে পান্না চত্বর এলাকা ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।

বিএনপির মৌন মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি ও সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল মন্ডল  সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ জেলা বিএনপির সকল ইউনিটের নের্তবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মৌন মিছিল শেষ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সঞ্চালনায় শহীদ স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, প্রথমে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক যারা আহত তাদেরকে আমি স্মরণ করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা গুম হয়েছেন, নির্যাতিত হয়েছে তাদেরকেও আমরা রাজবাড়ী জেলা বিএনপি'র পক্ষ থেকে  বিশেষভাবে স্মরণ করছি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ীতে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close