বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
হানিয়ার নতুন রেকর্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে নেটিজেনদের অন্যতম পছন্দের মুখ হানিয়া আমির। বলিউড, হলিউড কিংবা ললিউড, বিনোদনের যে ইন্ডাস্ট্রিই হোক না কেন, একটা সময় পর্যন্ত তার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরুষ তারকারা। কিন্তু সময় বদলেছে। নারী তারকারা এখন কেবল জায়গা করে নিচ্ছেন না বরং নিজেরাই হয়ে উঠছেন পুরো শিল্পের চালিকাশক্তি। আর পাকিস্তানের বিনোদন জগৎ, অর্থাৎ ললিউডও এই ঢেউ বদলে অংশ নিচ্ছে একেবারে সামনে থেকেই ।

আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন ললিউডের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা হানিয়া আমির। তার চারটি জনপ্রিয় নাটক, মেরে হাম সাফার, কাভি ম্যায় কাভি তুম, ইশকিয়া ও মুঝে পেয়ার হুয়া থা একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের চমকপ্রদ মাইলফলক।


এমন বিরল সাফল্য শুধু প্রশংসনীয় নয় বরং রীতিমতো গড়েছে ইতিহাস। কারণ ললিউডে এত বড় ভিউয়ের রেকর্ড আগে কেবল হাতে গোনা কয়েকজন পুরুষ তারকার নামেই শোনা যেত।

উল্লেখ্য, এই মুহূর্তে হানিয়া টক্কর দিচ্ছেন ললিউডের শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ তৈমুর ও ওয়াহাজ আলিকে। যাদের দুজনেরই রয়েছে ১০০ কোটির ক্লাবে চারটি করে নাটক।

দানিশ তাইমুরের ব্লকবাস্টার নাটকগুলো হলো, “ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি।”

এদিকে ওয়াহাজ আলির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, “তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ ই ওয়াফা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হানিয়া   রেকর্ড   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close