প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৯:৩২ পিএম

জেলা বিএনপির উদ্যোগে জুলাই আগষ্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের উত্তর তেমুহানী লিল্লাহ মসজিদ মাঠে ১৮ জুলাই বিকালে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড্ হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং লক্ষ্মীপুর ২ রায়পুর আসনের সংসদ সদস্য পার্থী আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আশ্রাফ উদ্দিন নিজান, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক। হারুন অর রশিদ ( ভিপি হারুন) বিএনপির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ। শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব, জেলা বিএনপি। এছাড়াও শহীদ পরিবারের পক্ষ হতে শহীদের নিকটাত্মীয় গন বক্তব্য রাখেন এবং খুনিদের ফাঁসি দাবি করেন।
উক্ত স্মরণ সভায় বক্তৃগন বলেন, জুলাই আগষ্ট আন্দোলনে যে সব অকুতোভয় সন্তানেরা তাদের জীবন বিলীয়ে দিয়ে ফ্যাসিষ্ট হাসিনা কে বিতাড়িত করেছেন, আজ অত্যন্ত শ্রদ্ধা এবং বেদনার সাথে তাদের স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা ক্ষমতায় থাকাবস্থায় পাশ্ববর্তী দেশ নির্লজ্জ ভাবে তাদের নীলনকশা বাস্তবায়নের মাধ্যমে এদেশের সম্পদ লুট করেছে তেমনি তাদের নির্দেশে বিরোধী দলের উপর নির্মম নির্যাতন চালিয়ে বিরোধী মত দমনের অপচেষ্টা চালিয়েছে। এই পাশ্ববর্তী দেশই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে হত্যা করেছে।
বক্তারা আরও বলেন, জুলাই আগষ্ট শহীদদের আত্মত্যাগের সম্মান জানাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক ভাবে আমরা একদল অপরদলের বিরুদ্ধে কুৎসা রটালে, বিভেদ সৃষ্টি করলে ফ্যাসিষ্ট হাসিনার আওয়ামী লীগ আবার ও মাথা চাড়া দিয়ে উঠবে।
তারা আরও বলেন, এনসিপির গোপালগঞ্জের অভিযানের পিছনে কোন দুরভিসন্ধি কাজ করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান কে বিলম্বিত করলে জাতির জন্য কল্যানকর হবেনা। যারাই নির্বাচন বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করবে, বিএনপির পক্ষ হতে তাদের কে কঠোর ভাবে প্রতিহত করা হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে