সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
রূপগঞ্জে মাদক-চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় শত শত স্থানীয় মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মনির হোসেন, যুবদল সভাপতি ইয়াকুব, সাধারণ সম্পাদক নাজমুল, মাহনা পূর্বপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ রমজান মোল্লা ও ভুক্তভোগী রাহাত।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামীপন্থী সন্ত্রাসী মিঠুন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর হামলা করা হয়।

সম্প্রতি রাহাত মোল্লা ও তৌহিদ নামের দুই যুবক এ চক্রের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এসব সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  মাদককারবারী   রূপগঞ্জ   সন্ত্রাসী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close