বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালে ডেঙ্গু-ডায়রিয়ার রোগীদের ঠাঁই ফ্লোরে      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● ডিজিটাল পেমেন্ট বাড়াতে বনানীতে বাংলা কিউআর প্রচারণা      ● জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর      ● ব্রিজে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন      ● ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ      ● আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান      ● IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত      ● ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ      ● তুরস্ক সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব      ● চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার      ● জীবন্ত মানুষ পোড়ানো পুলিশের ভ্যান মিলল ডাম্পিংয়ে      
আগামীকাল শুরু হচ্ছে ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৫:৫৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বর্তমানে যে দেশের কাছে যত বেশি তথ্য রয়েছে, সে দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নের সুযোগ তত বেশি বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন নতুন শিল্পবিপ্লবের ডাক দিচ্ছে।

আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) শুরু হচ্ছে ডেটা সায়েন্স, এআই ও অ্যাপবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনের এ সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ইএটিএল ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি।

সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান জানান, ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেটা সায়েন্স, এআই অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশের জন্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা করা হবে। সম্মেলনে দেশ বিদেশের গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদসহ নীতিনির্ধারকেরা অংশ নেবেন। ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান ও সাবেক মুখ্য সচিব মো.আবদুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি থাকবেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। উদ্বোধনী ভাষণ দেবেন ইউনিভার্সিটি অব টেক্সাস, ডালাসের কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক লতিফুর খান।

উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের গবেষকদের গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হবে। এরই মধ্যে সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে ২১৮টি গবেষণাপত্র জমা পড়েছে।

জানা যায়, সম্মেলনে কী-নোট ভাষণসহ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন, কর্মশালা, প্যানেল আলোচনা ও পোস্টার প্রদর্শন করা হবে। সম্মেলনের প্রথম দিন স্যালফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক শিবকুমার পালাইয়ানাকোটে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক প্রবণতা নিয়ে একটি কর্মশালা পরিচালনা করবেন। সম্মেলনে গৃহীত গবেষণাপত্র স্প্রিঙ্গার কমিউনিকেশনস ইন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সাময়িকীতে প্রকাশ করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডেটা সায়েন্স   এআই   আন্তর্জাতিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close