বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কবে বিয়ে করছেন সেলেনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ১৭.০৭.২০২৫ ৬:০৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কো আর গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের প্রেম এখন কোনো গোপন বিষয় নয়। সম্পর্কের কথা নিজেরাই জানিয়েছেন তারা। 

কিছুদিন আগে এক পডকাস্টে বিয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন এই প্রেমিক যুগল। এবার জানা গেল তাদের বিয়ের খবর। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তাদের বিয়ের পরিকল্পনাও পাকা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর মধ্যে অতিথিদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

ডেইলি মেইল আরো জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে সেলেনা ও বেনি ব্ল্যাঙ্কো বিয়ে করতে চলেছেন। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন।


উল্লেখ্য, ২০২৩ সালের জুনে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। একই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগ্‌দান সারেন তারা। ওই সময় সেলেনা জানিয়েছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সব সময় নিরাপদ বোধ করেন তিনি। তাই সারাজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেমের সম্পর্কে জড়ানোর আগে একসঙ্গে দুজন বেশ কিছু কাজও করেছেন। সেলেনার ‘কিল এম উইদ কাইন্ডনেস’ গানের প্রযোজক ছিলেন ব্ল্যাঙ্কো, গানটি প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকাশিত সেলেনার আরেকটি গান ‘ট্রাস্ট নোবডি’ যৌথভাবে লিখেছিলেন ব্ল্যাঙ্কো, প্রযোজনাও করেছিলেন তিনি।

এ ছাড়া ব্ল্যাঙ্কোর ‘আই কান্ট গেট এনাফ’ গানে সহশিল্পী ছিলেন সেলেনা। গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে তাকে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তার প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী, ব্ল্যাঙ্কোর সহকর্মীসহ অনেকে। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিয়ে   সেলেনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close