মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক      ● গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ এলাকাবাসী      ● ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি      ● গাইবান্ধায় ১৩ বছর বয়সী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      
বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব : ইশরাক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংসদ সদস্য (এমপি) ইশরাক হোসেন বলেছেন, বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। কাঁধে কাঁধ রেখে পাহারা দেব, ইনশআল্লাহ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, জুলাইয়ে মেরে তাদের হয়নি, তারা আরও মানুষ হত্যা করতে চায়। ৫ আগস্টের পর ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু দেখছি, এদেরকে চিরতরে শেষ করে দিলে, তবেই বাংলাদেশ মুক্তি পাবে।

তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জে হাসপাতালে হামলা চালানো হয়েছে। অথচ, জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধের সময়ও হাসপাতালে আক্রমণ করা নিষেধ।

ভারত আন্তর্জাতিক সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, ভারতে বসে শেখ হাসিনা বলছেন, ১৬ তারিখে দেশে আসবেন। বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করেছিলেন তিনি। আমরা কিন্তু এ জায়গায় এসেছি রাজনীতির মাধ্যমে। সেটা ভুলে গেলে চলবে না। আমাদের বহু ভাই রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন।

ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, সারা মাস কর্মসূচি থাকবে। আমরা রাজপথে সর্বাঙ্গে অবস্থান করে রাজপথের নেতৃত্ব দেব, হাসিনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাব। ‘মুক্তিযুদ্ধকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের গায়ে কলঙ্ক লেপন করেছিলেন হাসিনা। এটি কোনো দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি ছিল না’, যোগ করেন ইশরাক হোসেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close