বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে বাসে যাত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৫:৪৭ পিএম
তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার

তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ লাল সবুজ বাসে এক যাত্রীকে মারধরের ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে।  

গতকাল বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়। হামলার শিকার তারিকুল ইসলাম (৩১) ময়মনসিংহ জেলার টাংগাব ইউনিয়নের ভরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।  

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার বিজয়নগর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩৩) ও একই পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের হাবীব উল্যাহ দরবেশ বাড়ির মো.মকবুল আহমদের ছেলে জাহিদুল ইসলাম হৃদয় (২৬)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ঢাকা থেকে নোয়াখালীর মাইজদীর উদ্দেশ্যে লাল সবুজ পরিবহনের একটি বাস রওনা দেয়। বাসটি যাত্রা পথে সোনাইমুড়ীর বাইপাস এলাকার লাল সবুজ বাস কাউন্টারের সামনে পৌঁছলে আরিফ, হৃদয়সহ তাদের সাঙ্গপাঙ্গরা বাসটি থামায়। একপর্যায়ে মুখে মাস্ক পরে তারা বাসে উঠে যাত্রী তরিকুল ইসলামকে হেলমেট দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তার সাথে থাকা গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয় হামলাকারীরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরে ভুক্তভোগী সোনাইমুড়ী থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।    
   
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “সোনাইমুড়ীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেলের সাথে সবুজ নামে তার এক অনুসারী ছিল। তার হাতে অনেক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী হয়রানির শিকার হয়। তার চেহারার সাথে বাস যাত্রী তরিকুলের চেহারার মিল থাকায় আরিফ ও তার সাঙ্গপাঙ্গরা তাকে সবুজ মনে করে বাস থামিয়ে মারধর করে।

ওসি আরো বলেন, “ঘটনার পর দ্রুত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় আসামির পায়ে পরিহিত চকলেট কালারের লোফার সু, হাতে থাকা হেলমেট জব্দ করা হয়। অপর আসামিদের সনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   বাসে   যাত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close