বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রেসিডেন্ট- ফরিদ আলম, সেক্রেটারি- সোলাইমান
নিউইয়র্কে বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র আত্মপ্রকাশ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৯:১৭ পিএম
শিগগিরই দেশবিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে

শিগগিরই দেশবিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ আত্মপ্রকাশ করেছে। এনটিভির যুক্তরাষ্ট্র ব্যুরো প্রধান ফরিদ আলমকে সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

গত শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র কমিটির নাম ঘোষণা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য, ঢাকায় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মূলত তাদের নিয়েই এই সংগঠন গড়ে তোলা হয়েছে।

১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে এনটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার শামছুন্নাহার নিম্মি (সহ-সভাপতি), বাংলাভিশনের সাবেক রিপোর্টার জাহিদা আলম (সহ সাধারণ সম্পাদক), নিউজ টুয়েন্টি ফোরের যুক্তরাষ্ট্র প্রতিনিধি আরিফুর রহমান (সাংগঠনিক সম্পাদক) এখন টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি এম এ আহাদ (অর্থ সম্পাদক) এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, যথাক্রমে সোহেল মাহমুদ (প্রবাসী টিভি/আরটিভি), ইলিয়াছ হোসাইন (১৫ মিনিটস/ ইটিভি), সৌরভ ইমাম (আইবিটিভি), আরিফুজ্জামান আরিফ ও আহসান পলাশ।

এছাড়া ৩ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদ বিশ্লেষক ড. কনক সরওয়ার, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। 

নবগঠিত সংগঠনের সভাপতি ফরিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের লক্ষ্য ও আদর্শ ও আগামীর পথচলা নিয়ে বক্তব্য রাখেন, উপদেষ্টা মনোয়ারুল ইসলাম, শাহাব উদ্দিন সাগর, সহ সভাপতি শামছুন নাহার নিম্মি, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান, সহ সাধারণ সম্পাদক জাহিদা আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও, খুব শিগগিরই অভিষেক অনুষ্ঠানের বিষয়েও আলোচনা হয় সভায়।

এসময় সভাপতি ফরিদ আলম জানান, শিগগিরই দেশবিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  নিউইয়র্ক   বাংলাদেশি   টেলিভিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close