বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন কোচ পেলেন হামজারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেস্টার সিটি গত মৌসুমে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের তলানিতে নেমে গিয়েছিল। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে লেস্টার নেমে যায় দ্বিতীয় স্তরের ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। দলের দুর্দশার কারণে ২৭ জুন কোচের দায়িত্ব ছাড়তে হয় রুদ ফন নিস্টলরয়কে।

নিস্টলরয়ের  জায়গায় লেস্টারে নিয়োগ পেয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়ন্তেস। স্প্যানিশ এই কোচকে আগামী তিন বছরের জন্য কোচ হিসেবে নিয়োগ দিয়েছে হামজা চৌধুরীর ক্লাব লেস্টার। সিফুয়েন্তেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেস্টারকে আবার প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা।

এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপে খেলতে হচ্ছে লেস্টারকে। এর আগে ২০২৪ সালে এনজো মারেসকার অধীনে দ্বিতীয় স্তরের (চ্যাম্পিয়নশিপ) শিরোপা জিতে প্রিমিয়ার লিগে উঠে এসেছিল লেস্টার। যদিও সে জায়গা ধরে রাখতে পারেনি তারা। পরের মৌসুমেই আবার অবনমিত হয়ে গেছে দলটি।


লেস্টারের প্রত্যাশা স্প্যানিশ কোচ সিফুয়েন্তেস ক্লাবে ‘আধুনিক ও অগ্রসরমান ফুটবল দর্শন’ নিয়ে আসবেন। ক্লাবের চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা বলেছেন, ‘সিফুয়েন্তেস ক্লাবের জন্য দারুণভাবে উপযুক্ত একজন কোচ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাকে ক্লাবে আনা আমাদের ভবিষ্যতে সেই সাফল্য গড়তে সাহায্য করবে, যা আমরা সবাই চাই।’

এদিকে আগামী মৌসুমে হামজা কি লেস্টারেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন, তা নিশ্চিত নয়। গুঞ্জন আছে, হামজাকে দলে টানতে চায় চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। এখন হামজা লেস্টারে থেকে প্রিমিয়ার লিগে ফেরার জন্য দলকে সাহায্য করবেন নাকি অলিম্পিয়াকোসে গিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলবেন, সেটাই দেখার অপেক্ষায় লেস্টারসহ বাংলার ফুটবল ভক্তরা।

লেস্টার সিটির খেলোয়াড় হলেও হামজা অবশ্য অনেকটা সময় ধারে খেলেই কাটিয়েছেন। চলতি বছরের ২৭ জানুয়ারি ধারের চুক্তিতে শেফিল্ডে যান তিনি। এরপর ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন বাংলাদেশ মিডফিল্ডার। ২৯ জুন ধারের চুক্তির মেয়াদ শেষ করে আবারও লেস্টারের ফিরেছেন হামজা।

তবে বারবার কোচ বদলের ধারায় সিফুয়েন্তেসের চাকরি শেষ পর্যন্ত কত দিন টিকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাকেসহ গত দুই বছরে ৬ জন স্থায়ী কোচ নিয়োগ দিয়েছে ক্লাবটি। এখন শঙ্কা দূর করে সিফুয়েন্তেস শেষ পর্যন্ত থিতু হতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নতুন   কোচ   হামজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close