বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:৪৬ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ৩:৫৯ PM

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

কর্মশালায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকায় কর্মরত এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এসময় আত্মহত্যা প্রতিরোধে নানা দিকনির্দেশনা নিয়ে কথা বলেন বক্তারা। এ লক্ষ্যে স্কুল ক্যাম্পেনিং, প্রচার-প্রচারণার ওপর জোর দেয়ার দাবি জানান তারা।

তারা আরো বলেন, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। পাশাপাশি সামাজিক অপরাধ, অপরাধপ্রবণতা ও মাদকের আগ্রাসন রোধ করতে হবে। একই ভাবে পারিবারিক সম্পর্ক উন্নতকরণ, শিক্ষার প্রসার, ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে। আত্মহত্যা একটি মানসিক সমস্যার বহিঃপ্রকাশ। সমাজের সকল শ্রেণির মানুষের সচেতন ভাবে আত্মহত্যা রোধে কাজ করার আহ্বান জানান বক্তারা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   আত্মহত্যা   প্রতিরোধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close