মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      ● কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২০ লাখ টাকা      ● কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড      ● সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড      ● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      
মালয়েশিয়ায় এয়ারপোর্টে ঘুষ দিতে গিয়ে আটক দুই বাংলাদেশি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:০৭ পিএম আপডেট: ১৬.০৭.২০২৫ ৩:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। আটককৃতদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নেগেরি সেমবিলান ও কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, অভিযুক্তদের বয়স ৫০-এর কোটায়।

খবরে আরো বলা হয়েছে, এই দুই ব্যক্তি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১-এ দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে দেশটিতে প্রবেশ করাতে সহায়তা করছিলেন।

তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য বলে ধারণা করা হচ্ছে, যারা টার্মিনাল ওয়ানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ‘কাউন্টার সেটিং’ নামে পরিচিত একধরনের অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশিদের সহজে ইমিগ্রেশন পার করিয়ে দিত।

এমএসিসি-এর গোয়েন্দা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক দাতুক সাইফুল এজরাল আরিফিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি এমএসিসি আইন ২০০৯-এর ধারা ১৬(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, আজ পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ রেজিস্ট্রার শাইখ জুলাদ্রুস মারিকান তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, যা আগামী ২০ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

সূত্র- দ্য সান

স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   এয়ারপোর্ট   ঘুষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close